রেজিস্ট্রার ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ; প্রমাণসহ ভিসির দপ্তরে অভিযোগ জমা, ইউজিসিতে জানিয়েও প্রতিকার না পাওয়ার দাবি
তেজগাঁও প্রতিনিধি-
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার বিরুদ্ধে সনদ জালিয়াতি এবং অর্থের বিনিময়ে জাল সনদকে যাচাই প্রক্রিয়ায় ‘সঠিক’ হিসেবে উপস্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। তাদের দাবি, সনদ যাচাইয়ের নেতিবাচক প্রতিবেদন পরিবর্তন করে ইতিবাচক করার পাশাপাশি অর্থের বিনিময়ে অনলাইনেও সনদের তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। গত ১৪ নভেম্বর শিক্ষার্থীরা এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রমাণসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে অভিযোগ দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
১৪ নভেম্বর শিক্ষার্থীদের প্রতিবাদ, রেজিস্ট্রারকে ছুটিতে পাঠানোর অভিযোগ
গত ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে সনদ জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ করেন। এ সময় তারা বিভিন্ন নথি ও প্রমাণসহ উপাচার্যের দপ্তরে অভিযোগ জমা দেন। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অভিযোগের মুখে রেজিস্ট্রার মশিউর রহমান প্রথমে সংশ্লিষ্ট ইমেইল পাঠানোর বিষয়টি অস্বীকার করেন। তবে শিক্ষার্থীরা তার সামনে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে তার হাতাহাতি হয় বলেও অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে উপাচার্য তাকে বাধ্যতামূলকভাবে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠান বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রেজিস্ট্রার ও সেকশন অফিসারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
শিক্ষার্থীদের অভিযোগ, জাল সনদ দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাচাইয়ের ইমেইল পাঠানো হলে রেজিস্ট্রার মশিউর রহমান তার নিজস্ব ইমেইল থেকে উত্তর দিতেন। বাইরে থেকে এ ধরনের কাজ সংগ্রহ ও অর্থ লেনদেনের দায়িত্ব পালন করতেন সেকশন অফিসার তানভীর। অভিযোগ অনুযায়ী, যাচাইসংক্রান্ত ইমেইলের উত্তর পাঠানোর পর সংশ্লিষ্ট মেইল মুছে ফেলা হতো, যাতে পরবর্তী সময়ে বিষয়টি শনাক্ত করা কঠিন হয়। এক ভুক্তভোগীর দাবি, সনদ সংগ্রহের জন্য প্রথমে তাকে এক লাখ টাকা, পরে ৪০ হাজার টাকা এবং সর্বশেষ আরও ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিতে হয়েছে। এসব অর্থ তানভীর গ্রহণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।
শিক্ষার্থীদের আরও দাবি, আগে যেসব সনদের বিষয়ে নেতিবাচক যাচাই প্রতিবেদন পাঠানো হয়েছিল, সেগুলোর ক্ষেত্রেও অর্থের বিনিময়ে পরবর্তী সময়ে ইতিবাচক প্রতিবেদন দেওয়া হচ্ছে। আরেক ভুক্তভোগী দাবি করেছেন, গত দুই সপ্তাহে তিনি রেজিস্ট্রার মশিউর রহমানকে মোট তিন লাখ টাকা দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, রেজিস্ট্রারের দেওয়া একটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দেওয়া হয়, তবে অ্যাকাউন্টটি অন্য একজনের নামে খোলা। এ ছাড়া প্রতিবেদকের কাছে এক ভুক্তভোগীর কাছ থেকে সংগ্রহ করা রেজিস্ট্রারের ইমেইল আদান-প্রদানের কিছু স্ক্রিনশট রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, রেজিস্ট্রার ও তার সহযোগী তানভীর বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখিয়েছেন। এমনকি আন্দোলন করলে মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শুধু রেজিস্টার এবং সেকশন অফিসার নয় তাদের সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হচ্ছে একজন এডভাইজার নাম মুসাদ্দেক তার পক্ষ থেকে। ছাত্র-ছাত্রীরা যতবার ওনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদেরকে নানাভাবে ভয়-ভীতি এবং দমন করেছে এই অ্যাডভাইজার। উনি চেয়ারম্যানের আত্মীয় পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এখানে কর্মরত। উনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। বর্তমানে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকাতে তিনজন অ্যাডভাইজার রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় অনুষদ রয়েছে মাত্র তিনটি।
মোসাদ্দেক উনার বাড়ি ভৈরব। ছাত্র-ছাত্রীরা আরো অভিযোগ করেন উনি ভৈরব উপজেলার আওয়ামী লীগের একজন সাবেক নেতা। এমনকি এই রেজিস্টার তার আগে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ছিল সেখানে ছাত্রলীগের নানা অপকর্মের সাথে জড়িত ছিল। বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্রলীগের সহসভাপতি আকাশের সাথে তার বেশ ঘনিষ্ঠতা ছিল। এবং বর্তমানেও ছাত্রছাত্রীরা অভিযোগ করে কিছুদিন আগেও আকাশ এখানে তার দলবল নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরে যায়। অর্থাৎ তাদের মিটিং করার জন্য এই রেজিস্টার ক্লাসরুম গুলো খুলে দেয়। মূলত মোসাদ্দেক এখানে রেজিস্টার এবং সেকশন অফিসারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেছে এই দুর্নীতির পক্ষে।
ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদল যখনই আন্দোলনে দাঁড়াচ্ছে ঠিক তখন মোসাদ্দেক সবাইকে বলে দিচ্ছে খুব শীঘ্রই ছাত্রদল বিলুপ্ত করে ফেলবে এ বিশ্ববিদ্যালয় থেকে। এমন কি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের যারা মুখপাত্র হিসেবে আছে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

(রেজিস্টার কে বাধ্যতামূলক একপাশের ছুটিতে পাঠানোর নোটিস)

(রেজিস্টার এর কাছ থেকে পাঠানো ইমেইল এর রিপ্লাই এর স্ক্রীনশট)









